Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমান হামলায় খামেনির মেয়ে-জামাতা-নাতি-পুত্রবধূ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ০৯:৪৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতা নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম।

ফার্স জানায়, শনিবার সকালে আরেক হামলায় খামেনির পুত্রবধূদের একজনও নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, সময় বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, আয়াতুল্লাহ খামেনি নিজেও নিহত হয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর