Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় দলীয় কর্মী হত্যা, জামায়াত সেক্রেটারির প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১২:২৭ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৩:৫২

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম।

ঢাকা: চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ এলাকায় বিএনপি কর্মীদের নৃশংস হামলায় শহিদ হাফিজুর রহমানের শাহাদাত ও একাধিক নেতাকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন-পরবর্তী প্রতিহিংসামূলক মনোভাব থেকে সংঘটিত এ বর্বর হামলা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নিরস্ত্র মানুষের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞাপন

তিনি শহিদ হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে তিনি সরকারের প্রতি দাবি জানান, অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হবে এবং এর দায় সরকারকেই বহন করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর