Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মার্চের পরিবর্তে পহেলা মার্চ ভোটার দিবস পালন করতে চায় ইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৬:৪৩ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৭:৫৩

ঢাকা: মার্চের ২ তারিখের পরিবর্তে পহেলা মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ নির্ধারণে মন্ত্রী পরিষদে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎রোববার ১ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, ২ মার্চের পরিবর্তে আমরা পহেলা মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ নির্ধারণের জন্য মন্ত্রী পরিষদে চিঠি দিয়েছি।

সচিব আরো বলেন, চিঠির সিদ্ধান্তর পর ভোটার দিবস কবে হবে তা জানা যাবে।

‎উল্লেখ্য, ‎২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়।

‎এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।

‎২০১৯ সালে ১ মার্চ ভোটার দিবস পালন করা হলেও ১ মার্চ ‘বীমা দিবস’ থাকায় ২০২০ সালে ভোটার দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস ঘোষণা করে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর