Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৭:১৭

ঢাকা: ইরানে হামলার পর সেখানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ সরকার।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সতর্ক করে দিয়েছে, অব্যাহত শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। এছাড়া সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানান হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানায়।

বিজ্ঞাপন

বাংলাদেশ আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর