Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডনিতে বাংলাদেশিদের পদচারণায় লিবারেল পার্টির বৃহত্তম মুসলিম সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১০:১২

সিডনির অভিজাত লেমন্টেজ ইভেন্ট সেন্টারে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

ঢাকা: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা এখন আগের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি দৃশ্যমান। সেই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নেতারা, যাদের প্রতি নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির আস্থা ক্রমেই গভীর হচ্ছে। সেই আস্থারই প্রতিফলন দেখা গেল রমজানের ইফতার আয়োজনে, যেখানে আসন্ন এনএসডব্লিউ প্রিমিয়ারসহ লিবারেল পার্টির ৫৪ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিডনির অভিজাত লেমন্টেজ ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজনটি। ভিন্ন ধর্মের অতিথিদের সামনে কুরআন তিলাওয়াত, আজানের সুর এবং ইফতারের আয়োজন যেন অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির প্রকৃত রূপকে আরও উজ্জ্বল করে তোলে। এক মঞ্চে যেন ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির মানবিক সংযোগ।

বিজ্ঞাপন

সিডনিতে লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসি’র প্রেসিডেন্ট মোহাম্মদ জামানের উদ্যোগে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ডিনার।

২০২১ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন এবার লিবারেল পার্টির ভেতরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ও প্রভাবশালী সমাবেশে পরিণত হয়েছে। স্থানীয় উদ্যোগ থেকে জাতীয় গুরুত্বে পৌঁছানো এই অনুষ্ঠানটি মুসলিম অস্ট্রেলিয়ানদের সঙ্গে মূলধারার রাজনীতির সেতুবন্ধনকে আরও দৃঢ় করেছে।

এবারের ইফতারে উপস্থিত ছিলেন- লিবারেল পার্টি’র ফেডারেল সিনেটর, এমপি, এমএলসি, মেয়র, কাউন্সিলরসহ বিশিষ্ট চিকিৎসক, কমিউনিটি লিডার সাংবাদিক এবং প্রবীণ ব্যক্তিত্বরা। বৈচিত্র্যময় এই অংশগ্রহণ মোহাম্মদ জামানের নেতৃত্বের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় মোহাম্মদ জামান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সিটি অফ ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর এবং ওয়াটসন আসনের সাবেক ফেডারেল প্রার্থী হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব ও অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করছেন। তার নেতৃত্বে লাকেম্বা শাখা অস্ট্রেলিয়ার একমাত্র লিবারেল শাখা যেখানে বাংলাদেশি কমিউনিটি নেতৃত্বের কেন্দ্রে অবস্থান করছে।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রতি বছর এই আয়োজন করতে পারা আমার জন্য গর্বের। আমাদের লক্ষ্য শুধু ইফতার নয় অস্ট্রেলিয়ার মূলধারায় মুসলিম ও বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কমিউনিটির কণ্ঠস্বর উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এই ইফতার শুধু একটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয় এটি অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির শক্তি, রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রতীক। লাকেম্বা ও ব্যাংকসটাউন শাখার এই অগ্রযাত্রা নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে বাংলাদেশী প্রবাসীদের ক্রমবর্ধমান প্রভাবের একটি উজ্জ্বল উদাহরণ।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর