ঢাকা: মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পুরান ঢাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাজধানীর লালবাগে খানকাহে কুশায়ী দরবারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম হাবিবুর রহমান হাবিব জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ পাখা প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক সভাপতি এবং ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’-এর সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুরান ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্ট এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে মরহুমের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান।
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকরামুল কবির টিপু, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ সালেহিন, বায়না নগরের পীর সাহেব সাফায়েত উল্লাহ চিশতি, শাহীন শিকদার, সৈয়দ মাহবুবুর রহমান কুতুব, সামদানী, মাহিনুর আহমেদ মাহিন, লালবাগ থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক, মনির চৌধুরী, মো,ইকবাল হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড বটতলা ইউনিট বিএনপির সভাপতি আরমান বাদল, রবিন, সাংবাদিক ইমরান হোসেন ইমু, সুজন খান, মামুন সোহাগ ও মুসাব্বির প্রমুখ দোয়ায় শরিক হন।