Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়দাবাদে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৪:০২ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৫:২৭

ছিদ্দিকুর রহমান।

ঢাকা: রাজধানীর সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক কারবারির গুলিতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (খিলগাঁও জোন) কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনে এই ঘটনা ঘটে।

নিহতের নাম ছিদ্দিকুর রহমান (৪০)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদকদ্রব্য অধিদফতরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপ-পরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিনের ৭টি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে এরপর যান সায়দাবাদ এলাকায়।

বিজ্ঞাপন

তিনি জানান, সায়দাবাদ বাস টার্মিনালের পিছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারিকে সনাক্ত করে তাদের একজনকে জাপটে ধরে ছিদ্দিকুর। এ সময় মাদক কারবারি তার পকেটে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একটি গুলি ছিদ্দিকুরের বাম পায়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ওই মাদক কারবারির নাম মাসুম বলে জানা গেছে। সে এই গুলি করেছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে (ডিএনসি) সরকার আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দিলেও এখনো তা চূড়ান্ত রুপ পাইনি। অর্থাৎ আগ্নেয়াস্ত চালানোর প্রশিক্ষণ নিলেও এখনো আগ্নেয়াস্ত্র কেউ হাতে পায়নি। এ কারণে অভিযানের সময় পরিদর্শক থেকে কেউই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারছে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর