Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক আইনজীবীর চিঠি

স্টাফ করেসপন্ডেট
২ মার্চ ২০২৬ ১৪:০২ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৫:১০

-কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: নতুন জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ বন্ধ রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।

সোমবার (২ মার্চ) তিনি এ চিঠি পাঠান।

চিঠিতে নতুন সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণ প্রদানের বিষয়ে আপত্তি তুলে বলা হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা ও স্পিরিট সমুন্নত রাখার স্বার্থে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ না দেওয়াই সমীচীন হবে।

চিঠিতে আরও বলা হয়, সংসদের একজন সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমেই অধিবেশন আহ্বান ও বক্তব্য উপস্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর