ঢাকা: দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তার স্ত্রী ফারহানা রহমানের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: পুলিশের চাকরিতে ‘বাজিমাত,’ সম্পদের কুমির ডিআইজি শিমুল
এদিন দুদকের পক্ষে উপ সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান পৃথক আবেদনে অভিযুক্ত দম্পতির আয়কর নথি জব্দের আবেদন করেন।
আরও পড়ুন: এক পরিবারের বিরুদ্ধে ১৬ মামলা, ‘নাটের গুরু’ ডিআইজি শিমুল
আবেদনে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০০৭-০৮ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তাদের সব আয়কর সংক্রান্ত রেকর্ড জব্দ করা প্রয়োজন।
আরও পড়ুন: বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাঁচাতে মরিয়া ডিআইজি শিমুল