ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম এখন ইসরায়েলের জন্য নির্মূলের লক্ষ্যবস্তু। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
রোববার (২ মার্চ) এই মন্তব্য করেন তিনি, যখন ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলের দাবি, উত্তরাঞ্চলীয় শহর হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা চালানোর পরই পালটা এই অভিযান পরিচালনা করা হয়। হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই তারা ওই হামলা চালায়।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করেন নাঈম কাসেম। তার বিরুদ্ধে এবার সরাসরি হত্যার হুমকি দিল ইসরায়েল।