Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার মন্ত্রিসভায় উপস্থাপন হবে শিক্ষা খাতের ছয় মাসের পরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৬:২৮ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৭:০৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ছয় মাসে শিক্ষা খাতে কী কী পদক্ষেপ নেওয়া হবে- সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা উপস্থাপন করা হবে- বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব মন্ত্রণালয়কে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে। জনগণ এই সময়ে কী কী দৃশ্যমান অগ্রগতি দেখবে এবং কোন্ লক্ষ্য কতটুকু বাস্তবায়ন সম্ভব তার পূর্ণাঙ্গ পরিকল্পনা মন্ত্রিসভায় তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় কীভাবে সামনের কাজগুলো গোছাচ্ছে এবং কোন কোন উদ্যোগ অগ্রাধিকার পাবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে আসন্ন এসএসসি পরীক্ষা এবং অন্যান্য তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে।

ববি হাজ্জাজ জানান, শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে প্রধানমন্ত্রীর যে সামগ্রিক ভিশন রয়েছে, তার আলোকে মন্ত্রণালয়কে আরও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অনুযায়ী পরিকল্পনাগুলো চূড়ান্ত করে বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, শিক্ষা খাতে জবাবদিহি ও দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যে এই ছয় মাসের কর্মপরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর