Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু চিঠিতেই সীমাবদ্ধ নয়, ডিজিটাল ছোঁয়ায় এখন স্মার্ট সেবার কেন্দ্র ডাকঘর

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৬:৪৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: ডাক বিভাগ এখন কেবল চিঠি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি আধুনিক ও বহুমুখী সেবা নেটওয়ার্কে পরিণত হয়েছে। পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেওয়ার মাধ্যমে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে।

সোমবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম ডাক অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ডাক বিভাগের সাফল্য ও সক্ষমতা জনগণের সামনে তুলে ধরতে হবে। জনবান্ধব সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এ লক্ষ্যেই অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেয়া হবে।

বিজ্ঞাপন

ফকির মাহবুব আনাম আরও বলেন, দেশব্যাপী বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক ও বিপুল জনবলকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত আধুনিক ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য প্রয়োজন সময়োপযোগী সংস্কার, আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশ ডাক অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে সফল হয়েছে। নির্বাচনী ব্যালট বিতরণ ও জরুরি কার্যক্রমে ডাক বিভাগের অবদান প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তি, অ্যাড্রেস ম্যানেজমেন্ট, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পুরনো আইন ও অধ্যাদেশ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় ডাক অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর