Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬: উপনির্বাচন বিএনপি-জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৭:০৩

বগুড়া: বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন দুপুরে তিনি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, দাওয়া ও শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

মনোয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের রেজাউল করিম বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করে ধানের শীষের প্রার্থী করেছেন। বগুড়ার মানুষ উন্নয়ন চায়। এই অঞ্চলের সার্বিক উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। দীর্ঘ ১৭ বছর বগুড়ায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। এবার তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়ন হবে।’

আবিদুর রহমান সোহেল বলেন, ‘বগুড়া সদরের মানুষ বারবার একটি মার্কাকে ভালোবেসে প্রতারিত হয়েছে। তারা এবার আর প্রতারিত হতে চায় না। আসন্ন্ন উপনির্বাচনে ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবেন।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর