Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পর্ক জোরদারে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজ ঢাকায় আসছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ০৮:৪২ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ০৮:৪৩

ঢাকা: বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি।

সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, আজ মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর। এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা।

বিজ্ঞাপন

জানা গেছে, সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর