ঢাকা: জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আইটি বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।
তিনি মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-অগাস্টে আইসিটি মন্ত্রণালয় ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছে গণহত্যার তথ্য পৌঁছানো রোধ করেছিল।
তদন্তকারীরা সজীব ওয়াজেদ জয়কে এই পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছেন এবং পলককে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।