Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো নারী নেতৃত্ব পেলো জেসিআই বরিশাল

সারাবাংলা ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৭:৩০ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৮:৫০

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারার একটি হোটেলে অনুষ্ঠিত হয় জেসিআই বরিশালের বার্ষিক সাধারণ সভা। সভায় আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার ফারজানা আখতারকে ২০২৬ মেয়াদের জন্য লোকাল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার পর এবারই প্রথম নারী নেতৃত্ব পেল জেসিআইয়ের এই অধ্যায়টি।

অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট এবং বর্তমান ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এন এম নকিবুল হক নবনির্বাচিত নেতা ব্যারিস্টার ফারজানা আখতারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল চেইন হস্তান্তর করেন। সভায় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, জাতীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, সাবেক প্রেসিডেন্ট এবং বিশিষ্ট কমিউনিটি নেতারা।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে ব্যারিস্টার ফারজানা, সদস্যদের এই আস্থার প্রতি কৃতজ্ঞতা জানান। শক্তিশালী নেতৃত্ব, টেকসই উন্নয়ন এবং সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন তৈরির মাধ্যমে জেসিআই বরিশালকে আরও এগিয়ে নিতে চান বলে জানান। পাশাপাশি তরুণ নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণের বিষয়ে তার দৃঢ় অঙ্গীকারের কথাও জানান তিনি।

ফারজানা বলেন, বাংলাদেশের বিশেষ করে বরিশালের বিভিন্ন অঞ্চলে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বছরব্যাপী উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৬ সালের জন্য নবগঠিত বোর্ডে বেনাজির হুসাইন ও কিবরিয়া সারওয়ার লোকাল ভাইস প্রেসিডেন্ট এবং মো. আখতার হোসেন লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। এছাড়া চ্যাপ্টারের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন লোকাল সেক্রেটারি জেনারেল ফয়সাল সিদ্দিকী এবং লোকাল ট্রেজারার মো. আল-আমিন সরদার। মেয়াদকালে আইনগত ও কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন জেনারেল লিগ্যাল কাউন্সেল মোহাম্মদ মাহফুজুর রহমান, এবং লোকাল ট্রেনিং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা মারুফা ইসলাম। নেতৃত্ব টিমে আরও রয়েছেন কমিটি চেয়ার হুসাইন মোহাম্মদ সুনওয়ার, জেসিআই ইন বিজনেস (জেআইবি) চেয়ারপারসন ইশতি আহমেদ, লোকাল ডিরেক্টর শারমিন সুলতানা এবং আহমেদ ফয়েজ।

‘লিড. কানেক্ট. ইভলভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেসিআই বরিশাল, জেসিআই বাংলাদেশের একটি চ্যাপ্টার হিসেবে তরুণ সক্রিয় নাগরিকদের ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে সক্ষম করে তুলতে এবং উন্নয়নমূলক সুযোগ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর