Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১১:৩৩ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১১:৩৬

ছবি: সারবাংলা

ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ১২৩টি শহরের মধ্যে ৩০৩ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে শহরটি।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকার বর্তমান বায়ুমান ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

একই সময়ে ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২২৫) এবং ভারতের রাজধানী দিল্লি (১৩১)। পঞ্চম অবস্থানে থাকা চীনের বেইজিং শহরের স্কোর ১৭৭।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘চরম অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরে চলাচল ও শারীরিক কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর