Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্ধারিত তারিখে এসএসসি পরীক্ষার সরঞ্জাম বুঝে নেওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৪:৪৯ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৪:৫৭

ঢাকা: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সরঞ্জামাদি দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে পাঠানোর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (৪ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা পরিচালনার জন্য বরাদ্দকৃত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র ও এমসিকিউসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জামাদি নির্দিষ্ট সূচি মেনে বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ মার্চ ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার কেন্দ্রসমূহ, ২৯ মার্চ কিশোরগঞ্জ ও শরিয়তপুর জেলার কেন্দ্রসমূহ, ৩০ মার্চ নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলার কেন্দ্রসমূহ, ৩১ মার্চ নরসিংদী ও রাজবাড়ি জেলার কেন্দ্রসমূহ, ১ এপ্রিল মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কেন্দ্রসমূহ, ২ এপ্রিল টাংগাইল জেলার কেন্দ্রসমূহ, ৪ এপ্রিল গাজীপুর জেলার কেন্দ্রসমূহ, ৫ এপ্রিল ঢাকা জেলার কেন্দ্রসমূহ, ৬ এপ্রিল ঢাকা মহানগরীর (ঢাকা ১ থেকে ঢাকা-৩০) কেন্দ্রসমূহ, ৭ এপ্রিল ঢাকা মহানগরীর (ঢাকা ৩১ থেকে ঢাকা-৬০) কেন্দ্রসমূহ, ৮ এপ্রিল ঢাকা মহানগরীর ঢাকা ৬১ থেকে অবশিষ্ট কেন্দ্রসমূহে এসব সরঞ্জামাদি সরবরাহ করা হবে।

‎এতে আরও বলা হয়, নির্ধারিত তারিখে সরঞ্জামাদি কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষক (যিনি পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট)- এর মাধ্যমে গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই শিক্ষক ব্যতিত অফিস সহকারী অথবা অন্য কাউকে প্রাধিকারপত্র প্রদান করা যাবে না। প্রধান শিক্ষক/শিক্ষিকা, অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/শিক্ষিকা ও অধ্যক্ষের বেলায় সরঞ্জামাদি গ্রহণের আবেদনপত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (জেলা পর্যায়ে ডিসি, এডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে এবং প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের বেলায় প্রাধিকার পত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (জেলা পর্যায়ে ডিসি, এডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর