Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আপিল ১০ মার্চ পর্যন্ত

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৬:১৮ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৬:৩০

ঢাকা: ‎আসন্ন শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বুধবার (৪ মার্চ) কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে জানানো হয়, সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৬ থেকে ১০ মার্চের মধ্যে অফিস চলাকালীন ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

‎জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, জামায়াতের মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

‎ইতোমধ্যে বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
‎১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

‎অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিলন করেছিলেন। এখানেও রিটার্নিং কর্মকর্তা বাছাই কার্যক্র সম্পন্ন করেছেন। এখন তারা চাইলে আপিল করতে পারবেন।

‎উল্লেখ্য, এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে সেসঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

‎পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

‎তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ। এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর