Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ঝগড়া মীমাংসা করতে গিয়ে মারধরে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১২:৫৩ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৩:৫৪

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে স্বামী-স্ত্রীর পারিবারিক ঝগড়া মীমাংসা করতে গিয়ে মারধরের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মনির মোল্লা (৭০) চরবাংলাবাজার গ্রামের বাসিন্দা এবং মৃত লতি মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনির মোল্লার সঙ্গে তার স্ত্রী তন্দ্রি বেগমের ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য তারা একই এলাকার নিজাম মিজির বাড়িতে যান।

বিজ্ঞাপন

এ সময় সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা মনির মোল্লাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। মারধরের সময় তার অণ্ডকোষে গুরুতর আঘাত লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে সেদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর মনির মোল্লার ছেলে তমিজ মোল্লা তাকে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় তার বাসায় নিয়ে যান। সেখানে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে মারা যান।

এ ঘটনায় নিজাম মিজি (৫০) ও খুইশা নামে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর