Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন মন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৩:৫৬

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

বৃহস্পতিবার (৫ মার্চ ) সকালে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বলে জানান জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

সংগঠনের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপির নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান এমপি এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর