Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী দিবসে সব ব্যাংককে নির্ধারিত প্রতিপাদ্য ব্যবহারের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৭:১৪
ঢাকা: আসন্ন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংককে নির্ধারিত প্রতিপাদ্য ব্যবহার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়।
সার্কুলারটি বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদ্‌যাপনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—বাংলা: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”
ইংরেজি: “Rights. Justice. Action. For All Women and Girls.”
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নারী দিবস উপলক্ষে ব্যাংকগুলো যে সব কর্মসূচি, আলোচনা সভা, সেমিনার বা সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করবে, সেগুলোতে উল্লিখিত প্রতিপাদ্য ব্যবহার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও উল্লেখ করেছে যে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিবছরের মতো এবারও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করছে। ব্যাংকিং খাতেও নারী কর্মীদের অংশগ্রহণ, নেতৃত্ব এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর