Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী এশিয়ান কাপ
উত্তর কোরিয়ার কাছেও হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৬ ১০:০১

ইতিহাস গড়ে প্রথমবার নারী এশিয়ান কাপ ফুটবলে অংশ নিচ্ছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও রেকর্ড চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরেছিলেন তারা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল উত্তর কোরিয়া। আজ অবশ্য কোন প্রতিরোধ গড়তে পারলেন না ঋতুপর্ণারা। উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে পিটার বাটলারের দল।

অস্ট্রেলিয়ার কামব্যাক স্টেডিয়ামে গ্রুপ বি এর দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম ৪৫ মিনিট কোরিয়াকে আটকে রেখেছিল বাংলাদেশ রক্ষণভাগ।

তবে আগের ম্যাচের মতো এবারও হাফ টাইমের ঠিক আগে জোড়া গোল হজম করেছে বাংলাদেশ। হাফ টাইমের আগে যোগ করা সময়ের ৫ম মিনিটে গোল করে কোরিয়াকে লিড এনে দেন ইয়ো হং। ২ মিনিটে পর ব্যবধান বাড়ান কিয়ং হন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কোরিয়া।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে আরও ৩ বার বাংলাদেশের জালে বল জড়িয়েছে কোরিয়া। ৬৩ মিনিটে ইয়ং ইয়োন, ৬৪ মিনিটে কিয়ং হন, ৯০ মিনিটে হেই ইয়ংয়ের গোলে ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কোরিয়া।

এই পরাজয়ে ২ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের তলানিতেই থাকল বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর