Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১২:২৩ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১২:২৭

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য, বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপি এবং নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার (৬ মার্চ) সকালে দলটির গুলশান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা।

কর্মশালায় সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কার্যক্রমসহ সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ধারণা দেওয়া হচ্ছে। দুদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব পালন, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রীতি মেনে চলা এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবে শনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে এই কর্মশালায়।

এ ছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে এসিআই মটরস
৬ মার্চ ২০২৬ ১২:২৭

নিয়োগ দিচ্ছে ব্র্যাকনেট
৬ মার্চ ২০২৬ ১২:১৯

আরো

সম্পর্কিত খবর