Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ছিনতাইকারীর কবলে নারী শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১১:২১

ছিনতাইকারীর শিকার নারী শিক্ষার্থী। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

সিলেট: সিলেট নগরীতে আবারও দিন-দুপুরে ছিনতাইয়ের শিকার এক নারী শিক্ষার্থী। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, কলেজে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী এক শিক্ষার্থীর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, শিক্ষার্থীকে কলেজে যাওয়ার পথে পালসার ব্যান্ডের একটি মোটরসাইকেল আরোহী দু’জন ছিনতাইকারী ওই শিক্ষার্থীকে ঘেড়াও করে ছিনতাইকারীরা নারীর হাতের ব্যবহৃত মোবাইল, ব্যাগ ও স্বর্নের চেইন ছিনতাইয়ের জন্য কতক্ষণ টানাটানি করলে নাচরবান্ধা শিক্ষার্থী তার মোবাইল চেঁপে ধরে। এতে এক ছিনতাইকারী দেশীয় অস্ত্র বটির উলটো দিক দিয়ে আঘাত করে কিন্তু মেয়েটি মোবাইল রক্ষায় বার বার আঘাত সহ্য করে বসে পড়ে। টানা হেচরার এক পর্যায়ে পাশ্বর্বতী বাসা থেকে লোকজন এগিয়ে আসতে দেখে ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

বিজ্ঞাপন

সিলেটে প্রতিদিন পুলিশ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক করে তল্লাশি অভিযান পরিচালনা করেও এখন পর্যন্ত জড়িত কোন ছিনতাইকারী গ্রেফতার করতে পারেনি।

সিলেট মহানগর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটেছে, আমরা ভুক্তভোগীর সঙ্গে শুক্রবার (৬ মার্চ) সকালে যোগাযোগ করব। রাত ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জকে (তদন্ত) পাঠানো হয়েছে। পুলিশের আইপি ক্যামেরা চেকিং করে ভিডিও ফুটেজ দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের অভিজাত হাউজিং এস্টেট আবাসিক এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর