Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১৩৩২

আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৬ ১৬:০৫ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ২০:০৪

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার সপ্তম দিনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩২ জনে পৌঁছেছে। দেশটির ত্রাণ ও উদ্ধার সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট শুক্রবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছে।

ইরানি রেড ক্রিসেন্টের সভাপতি হোসেইন কোলিভান্দ জানান, হামলা শুরুর প্রথম দিন থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৪৬৪টি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯০টি ছিল আবাসিক ভবন। এছাড়া ৫২৮টি বাণিজ্যিক ও সেবাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, হামলায় ২১টি হাসপাতাল বা ফার্মেসি এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোলিভান্দের দাবি, যেসব স্থানে হামলা চালানো হয়েছে তার অধিকাংশই ছিল আবাসিক এলাকা।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাটি লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানিয়েছে তেহরান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর