Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
ভাগ্যের ছোঁয়ায় রিয়ালের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৬ ০৯:২০ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৩:১৬

গেটাফের কাছে হেরে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছিলেন তারা। সেল্টা ভিগোর বিপক্ষেও পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে ছিল রিয়াল মাদ্রিদ। ৯৫ মিনিটে ভাগ্যের জোরে গোল করে সেল্টার বিপক্ষে দলকে ২-১ ব্যবধানের স্বস্তির এক জয় এনে দিয়েছেন ভালভার্দে।

সেল্টার মাঠে অবশ্য লিড নিয়েছিল রিয়ালই। ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন চুয়ামেনি। ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি স্বাগতিকরা।

২৫ মিনিটে ইগলেসিয়াসের গোলে সমতা ফেরায় সেল্টা। প্রথমার্ধে আর গোল হয়নি। ১-১ এর সমতায় শেষ হয় হাফ টাইম।

দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া ফুটবল খেলেছে রিয়াল। এই সুযোগে এগিয়ে যেতে পারত সেল্টা, তবে গোলের দেখা পায়নি তারা।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের খেলা শেষে ৫ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। আর এতেই কপাল পোড়ে সেল্টার। ৯৫ মিনিটে ভালভার্দের শট প্রতিপক্ষের ফুটবলারের গায়ে লেগে কিপারকে বোকা বানিয়ে জালে প্রবেশ করে।

শেষ পর্যন্ত ভালভার্দের এই গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর