Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসকে হুমকির অভিযোগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১১:০১ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১২:২১

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা মামলাটির আবেদন জমা দিয়েছি। সকাল ১১টার দিকে মামলার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর