ঢাকা: বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বৈঠক করে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে বৈঠকে নেপালের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং তার সফল মেয়াদ কামনা করেন।
বৈঠকে তারা নেপাল-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাণিজ্য, সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা করেন। তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদার করার বিষয়েও মতবিনিময় করেন।
এদিকে বৈঠকে ভুটানের রাষ্ট্রদূতও বাংলাদেশের সঙ্গে ভুটানের সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।