Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

স্টাফ করেসপন্ডেট
৮ মার্চ ২০২৬ ১৬:৫৬ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৮:২৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতির মূল প্রবেশ পথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে প্রধান বিচারপতির প্রবেশ গেটের ডান পাশে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে গেটের পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো উদ্ধার করে। এরপর দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করে এবং পরীক্ষা নিরীক্ষার জন্য জব্দ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। এগুলো কার বা কোথা থেকে এসেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর