ঢাকা: ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে হাদী হত্যার প্রধান দুই আসামিকে পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়োছে আইএসপিআর।
রোববার (৮ মার্চ) রাতে এক বার্তায় আইএসপিআর এ তথ্য জানায়।
এতে বলা হয়, বাংলাদেশের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি হলেন- পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)। পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়েছে।
জানা যায়, হত্যা করে ভারতে প্রবেশ করে সে বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশে বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ৭ মার্চ রাতে বাংলাদেশি নাগরিককদের আটক করা হয়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে খুন করে পালিয়ে যায় এ দুজন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।