Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে বাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১১:৫৮ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৪:৩৯

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল দিকে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত বর্মন ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য তাহিরপুর গ্রামের অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ে উপলক্ষ্যে রোববার (৮ মার্চ) রাতে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের জন্য বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়েছিল। সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার শরীরের কিছু অংশ পুড়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর