Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১২:১১ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৪:৩৯

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক ব্যবসাকে কেন্ত্র করে মেহেদী হাসান অপু (২৫) নামে এক যুবক খুনের ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে ঘটনাটি ঘটে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত কনেন, রাতে যাত্রাবাড়ী কাচাবাজার আড়তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানতে পেরেছি। তবে বিস্তারিত জানতে মাঠে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের এক পায়ের রগ কাটা অবস্থায় ছিল। এছাড়া শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে। তদন্ত করে পরে আরও বিস্তারিত বলতে পারব। নিহতের বাড়ি ঝালকাঠি। বর্তমানে ওই কাচা বাজার আড়তে থাকতো।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর