Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য শিক্ষা বিভাগের দায়িত্ব পেলেন কামরুজ্জামান চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৩:৩৬

ঢাকা: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. কামরুজ্জামান চৌধুরী অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের দায়িত্বও পালন করবেন।

এর আগে গত ৩ মার্চ তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে বিএনপি সরকার গঠনের পর স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব মো. সাইদুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। স্বাস্থ্যখাতের প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ের স্বার্থেই তাকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর