Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার বিএনপির সংসদীয় দলের সভা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৩:৪৮ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৪:৩৮

ফাইল ছবি

ঢাকা: বিএনপির সংসদীয় দলের সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারদলীয় সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সংসদীয় কার্যপ্রণালি, শৃঙ্খলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি সরকার গঠন করেছে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে সংসদ সদস্যদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এরইমধ্যে ত্রয়োদশ সংসদের জন্য চিফ হুইপ হিসেবে বরগুনা আসনের সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পাশাপাশি ছয়জন হুইপও নির্বাচিত করা হয়েছে।

তারা হলেন— হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান।

অন্যদিকে, এ সংসদে বিরোধীদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টিও নির্ধারিত রয়েছে। বিরোধী দল থেকে স্পিকার দেওয়ার প্রস্তাবও দিয়েছে বিএনপি।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর