ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নতুন করে দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) দুপুরে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
উপ-সলিসিটর মো. মাহারুফ হোসাইন-এর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুইজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত দুই প্রসিকিউটর হলেন- মার্জিনা রহমান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন।
এদিকে একই দিনে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন সাইমুম রেজা তালুকদার। তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।