Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দরে ৪ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২২:১০

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে ৪ হাজার ৩৬৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি বিভাগ।

সোমবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সোমবার (৯ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইট (বিএস-৩৮১) এর একজন যাত্রীর বোর্ডিং ব্রিজ নং সি-২ এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত স্ক্রিনার যাত্রীর ব্যাগে সন্দেহজনক বস্তু শনাক্ত করেন।

বিজ্ঞাপন

কাউছার মাহমুদ বলেন, ‘অবৈধ মাদকদ্রব্য শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এভসেক কর্তৃপক্ষ এবং বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে অবহিত করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা যাত্রীর ব্যাগ তল্লাশি করে মোট ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যাত্রীকে আটক করে।’

বেবিচক কর্তৃপক্ষ জানায়, দায়িত্বরত স্ক্রিনার ও সংশ্লিষ্ট এভসেক সদস্যদের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর