Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ও প্রতারণার টাকা হস্তান্তর করল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১০:৪৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন সেট ও মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার অর্থ উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

জেলা পুলিশের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকরা মোবাইল ফোন সেট ও অর্থ ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

পুলিশ সুপার জানান, তারই প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেট এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় বিভিন্ন মডেলের ২৮টি স্মার্টফোন মোবাইল ফোন সেট এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। কোনো ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত অন্যান্য অফিসাররা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর