Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুদ্দীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এখন জামায়াতে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৪:১৪

গত ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ড. ইফতেখার আহমেদ চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: ফখরুদ্দীন-মইন উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা  -কে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জামায়াতে ইসলামী। গত ৫ মার্চ ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধিদল। ওই বৈঠকে জামায়াত নেতাদের মধ্যে ইফতেখার চৌধুরীও উপস্থিত ছিলেন।

জামায়াতের ওই বৈঠকের ছবি এবং খবর প্রচারের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, ইফতেখার চৌধুরী কি জামায়াতে যোগ দিয়েছেন? এক-এগারো সরকারের সময় নিজের বিতর্কিত ভূমিকার জন্য সাবেক এই কূটনীতিক বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন।

বিজ্ঞাপন

জামায়াত সূত্রে জানা গেছে, ইফতেখার আহমেদ চৌধুরীর আগ্রহের পাশাপাশি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান একটি গণমাধ্যমকে বলেন, ‘ইফতেখার আহমেদ চৌধুরী পল কাপুরের সঙ্গে বৈঠকের সময় আমাদের পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন।’

দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তিনি জামায়াতের ‘ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট’ হিসেবে কাজ করছেন। এ বিষয়ে আমরা তার পরামর্শ নিচ্ছি।’

এক-এগারো সরকারের সময় ইফতেখার আহমেদ নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এক-এগারোর ঘটনার নেপথ্যে ঢাকায় নিযুক্ত তৎকালীন আবাসিক প্রতিনিধি রেনেসাঁ লক ডেসালিয়ান ভূমিকা পালন করেন বলে ব্যাপকভাবে আলোচিত হয়। পরবর্তী সময়ে তিনি ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি এক-এগারো সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের ছোট বোন নিনা চৌধুরীর স্বামী। তার অন্য ভাইয়েরাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ইফতেখার আহমেদকে বিএনপি সরকারই জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছিল। আর বিএনপি সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া এক-এগারো সরকারের অন্যতম কুশীলবে পরিণত হন তিনি। তার বড় ভাই ফারুক আহমেদ চৌধুরী বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

ড. ইফতেখারের আরেক ভাই এনাম আহমেদ চৌধুরী সচিব হিসেবে সরকারের দায়িত্ব পালন করেন। তিনি অবসরের পর বিএনপিতে যোগ দিয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর