Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত নীলফামারীর মেয়ে অনন্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:২৭ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ২০:৪৩

অগ্নিকাণ্ডে নিহত অনন্যা।

নীলফামারী: রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের সন্তান ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা।

সোমবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অন্যন্যার বাড়ি সৈয়দপুর শহরের বিমানবন্দর পূর্বপাড়ায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মিরপুর স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত এল–এ প্লাজা নামের ১১ তলাবিশিষ্ট ভবনের চতুর্থ তলায় থাকা একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়া ভবনের অন্যান্য তলাগুলোতে পৌঁছে যায়। ধোঁয়ায় দম বন্ধ হওয়ার আশঙ্কায় মানুষজন তখন ওপরের তলায় ছুটে যায় এবং ছাদে আশ্রয় নেয়।

বিজ্ঞাপন

পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। ছাদ থেকে মোট ২৪ জনকে (পুরুষ ১৪, নারী ১০) আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনন্যা ও শেখ রাকিবুজ্জামান নামের আরেকজন মারা যান। রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অনন্যার মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বিমানবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

এদিকে, মেধাবী ও সংগ্রামী এক তরুণীর অকাল মৃত্যুতে তার নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর