গ্রুপ পর্বে নিউক্যাসেল ইউনাইটেডকে সহজেই হারিয়েছিলেন তারা। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল সেই ইংলিশ ক্লাবই। তবে এবারের দেখায় আর জয় পেল বনা কাতালানরা। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে হারতে হারতে ড্র করেছে বার্সা। অন্তিম মুহূর্তে লামিন ইয়ামালের করা গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়েই বাড়ি ফিরেছে বার্সেলোনা।
নিউক্যাসেলের মাঠে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি দুই দলের কেউই। হাফ টাইমের আগে অল্প কিছু সুযোগ এলেও গোলের দেখা পায়নি বার্সা। গোলশূন্যভাবেই তাই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় বার্সা ফরোয়ার্ডরা গোলের খোঁজে হন্যে হয়ে ছিলেন। তবে স্রোতের বিপরীতে ম্যাচে লিড নেয় স্বাগতিকরা। ৮৬ মিনিটে মার্ফির ক্রসে অরক্ষিত বার্নেসের শট জড়ায় জালে। বেশ চেষ্টা করেছিলেন গার্সিয়া, কিন্তু ঠেকাতে পারেননি গোল।
এই গোলে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল নিউক্যাসেল। তবে ৯৬ মিনিটে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে বাঁচিয়ে দেন ইয়ামাল। ১-১ গোলের ড্রয়েই শেষ ম্যাচ প্রথম লেগ।
আগামী ১৮ মার্চ ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে মাঠে নামবে বার্সা-নিউক্যাসেল।
রাতের অন্য ম্যাচে টটেনহামকে ৫-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আটালান্টাকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা প্রায় নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে গ্যালাতাসারের কাছে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল।