Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বৈরাচারের দোসরের সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৪:৪৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি

ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই।’

বুধবার (১১ মার্চ) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি কেন তাকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছে, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল আপনারা জানতে পারবেন।’

সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি বলেন, ‘অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যদের অংশ্রগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে, সেসব নিয়েই এ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর