Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১১:০৬

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে আজ বেলা ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য দমকা হাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১০ মিনিটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর