Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ঈদ ব্যানার টানানোকে কেন্দ্র করে গুলিবর্ষণ, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৩:২৭

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ঈদ শুভেচ্ছার ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মার্চ) দিনগত রাতে উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- ভেড়ামারা পৌর ছাত্রদলের সদস্য চঞ্চল হোসেন, পৌর যুবদল সদস্য জীবন হোসেন এবং পৌর ছাত্রদলের সদস্য কাইছার আহমেদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চঞ্চল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

আহত চঞ্চল হোসেন অভিযোগ করে বলেন, ঈদের শুভেচ্ছা জানাতে একটি ব্যানার টানানো হয়েছিল। পরে ব্যানারটি নামিয়ে ফেলা হলে কে নামিয়েছে তা জানতে মাসুম ও জীবন সেখানে যান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা করা হয়। পরে তিনি নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। চঞ্চলের দাবি, ছাদু, মাটি ও ওছামা গুলি চালায় এবং মিতুল একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর