Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং ২ এপ্রিল ঢাকায় আসছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৪:৫৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং দুই দিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আস‌ছেন। নতুন সরকার গঠ‌নের পর ওয়েইডংয়ের এই সফর হবে চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চ পর্যায়ের প্রথম সফর।

মূলত, ঢাকায় অনু‌ষ্ঠেয় বাংলা‌দেশ ও চী‌নের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বেইজিংয়ের নেতৃত্ব দি‌তে ঢাকায় আস‌ছেন তিনি। যেখা‌নে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়া‌ম বাংলা‌দেশের প‌ক্ষে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

বৃহস্প‌তিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুন ওয়েইডং-এর সফর নি‌য়ে আলোচনা ক‌রে‌ন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা কর‌ছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পর্যালোচনা হ‌বে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার নতুন উপায়গুলো অন্বেষণ করার সু‌যোগ র‌য়ে‌ছে।

ঢাকা সফরকা‌লে সুন ওয়েইডং সরকা‌রের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতা‌দের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌তে পা‌রেন।

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘকালীন সমর্থন ও অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর