Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৯:৪৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৯:৫০

ট্রাকের ধাক্কায় ১ জন ঘটনাস্থলেই নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোস্তফা মিয়া (৬০)।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ৩টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সর্দারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মোস্তফা মিয়া মোটরসাইকেলে কুড়িগ্রাম থেকে উলিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর