Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১০:৪২

ফাইল ছবি।

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সোমবার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এ সময় বাতাসের গতি ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব নদীবন্দরকে ৩ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়ের সময় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। পাশাপাশি নদীবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর