Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের দাম বাড়বে না, পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কপরিবহনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১২:৪৬

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো দাম বাড়ছে না। আমাদের জ্বালানি তেলের কোনো সংকট নেই। পাম্পে গেলেই সবাইকে তেল দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, সংকট আন্তর্জাতিক পর্যায়ে আছে। কিন্তু আমাদের গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। কোথাও কোনো সংকট নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না। আমিও আগেও বলেছি এখনও বলছি তেলের দাম বাড়ছে না।

তেল পাচ্ছে না- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ তেল পাচ্ছে না এটা বলার কোনো সুযোগ নেই। পর্যাপ্ত ও প্রয়োজন মতোই তেল পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না সেটা আমাকে জানান, আমি ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর