Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯০০ গোলে মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১১:২৪

সবার আগে ৯০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। দ্রুততম সময়ে এই কীর্তি গড়ে রোনালদোকেও পেছনে ফেলেছেন মেসি।

ন্যাশভিল এসসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। দলের এই হারের দিনেই ৯০০ গোলের রেকর্ড ছুঁয়েছেন মেসি।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম ফুটবলার হিসেবে এই চূড়ায় পা রেখেছিলেন রোনালদো। ১২৩৬ ম্যাচ খেলে এই মাইলফলকের দেখা পেয়েছিলেন রোনালদো, ১১৪২ ম্যাচে তা করে ফেললেন মেসি।

৭৬৫ গোল নিয়ে তিনে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে ৬৯০ গোল নিয়ে তার পরেই আছেন রবার্ট লেভানদোভস্কি।

বিজ্ঞাপন
মেসির এই ৯০০ গোলের ৬৭২টি এসেছে বার্সেলোনার হয়ে। ইন্টার মায়ামির হয়ে গোল হলো এখন ৮১টি। পিএসজির জার্সিতে করেছেন ৩২ গোল। দেশের হয়ে মেসির গোল ১১৫টি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ঈদে পাকিস্তানে দাদির বিয়ে!
১৯ মার্চ ২০২৬ ১১:৫১

৯০০ গোলে মেসির নতুন রেকর্ড
১৯ মার্চ ২০২৬ ১১:২৪

আরো

সম্পর্কিত খবর