Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১২:৩১ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১২:৪২

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের এই প্রধান জামাতে অংশ নেওয়ার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু করবেন তিনি।

নামাজ শেষে সকাল ১০টায় যমুনায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী, সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঈদকে ঘিরে এই কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে গিয়ে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর